১০:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চৌহালীতে মা ইলিশ শিকার, জেলের কারাদণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি
  • আপডেট : ০৮:১৪:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • / ১৪৩ বার দেখা হয়েছে

সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদীতে মা ইলিশ শিকার করার দায়ে এক জেলেকে ১০ দিনের কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় নিষিদ্ধ কারেন্ট জাল, কাঠের নৌকা ও মা ইলিশ জব্দ করা হয়।

দণ্ডপ্রাপ্ত জেলের হলেন রুহুল আমিন (৬০)। তিনি উপজেলার স্থল ইউনিয়নের কিসমত মোল্লা গ্রামের বাসিন্দা।

সোমবার বিকেলে উপজেলার চালুহারা, স্থল চর ও বোয়ালকান্দি এলাকার যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালান চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান।

মোস্তাফিজুর রহমান বলেন, অভিযানে মাছ ধরার দুটি কাঠের নৌকা, চার হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল এবং দুই কেজি মা ইলিশ জব্দ করা হয়। পরে জব্দ করা মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয় এবং জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর হাসান মজুমদার, বিআরডিবি কর্মকর্তা মো. সেলিম রেজা, মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী শফিকুল ইসলাম শফি, চৌহালী নৌ পুলিশ ও আনসার সদস্যরা অংশ নেন।

উল্লেখ্য, মা ইলিশ রক্ষায় ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারাদেশে ইলিশ ধরা, বিক্রি, মজুদ ও পরিবহনে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।

Please Share This Post in Your Social Media

চৌহালীতে মা ইলিশ শিকার, জেলের কারাদণ্ড

আপডেট : ০৮:১৪:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫