০৪:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, আজ রোববার থেকে কার্যকর

বিবিসি বাংলা
  • আপডেট : ১১:৩৮:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • / ৪৭ বার দেখা হয়েছে

বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের বিক্রয়মূল্য পুনর্নির্ধারণ করেছে সরকার। বেড়েছে সব ধরনের জ্বালানি তেলের দাম।

শনিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় এই মূল্য সমন্বয়ের কথা জানানো হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অকটেনের দাম বেড়ে প্রতি লিটার ১৪০ টাকা এবং পেট্রোলের দাম ১৩৫ টাকা করা হয়েছে।

এছড়া, নতুন মূল্য অনুযায়ী পেট্রোল ১৩৫ টাকা, ডিজেল ১১৫ টাকা ও কেরোসিন ১৩০ টাকায় বিক্রি হবে।

সরকারের বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতে এই মূল্য সমন্বয় করা হয়েছে। নতুন দাম আগামীকাল রোববার থেকে কার্যকর হবে।

মূল্যবৃদ্ধির আগে ভোক্তাপর্যায়ে প্রতি লিটার ডিজেলের মূল্য ১০০ টাকা, কেরোসিন ১১২ টাকা, অকটেন ১২০ টাকা ও পেট্রোলের মূল্য ১১৬ টাকা ছিল।

Tag :

Please Share This Post in Your Social Media

বাংলাদেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, আজ রোববার থেকে কার্যকর

আপডেট : ১১:৩৮:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬