ঈশ্বরদীতে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমাজ কল্যাণ পরিষদের বার্ষিক সম্মেলন/২৫ অনুষ্ঠিত
- আপডেট : ০১:০৪:২৬ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
- / ১৩৮ বার দেখা হয়েছে
ঈশ্বরদীতে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমাজ কল্যাণ পরিষদের বার্ষিক সম্মেলন/২৫ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) সকাল ১০ ঘটিকায় উপজেলার আরআরপি কমিউনটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, ঈশ্বরদীর স্বাস্থ্যখাতকে সেবায় পরিনত করতে হবে। স্বাস্থ্যসেবা কে সেবায় রুপ দিতে একমাত্র পল্লী চিকিৎসকদের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে নিশ্চিত করা সম্ভব।
তিনি আরও বলেন, চিকিৎসা সেবার মান উন্নয়ন করতে বিশেষজ্ঞ ডাক্তার ও পল্লী চিকিৎসকদের সম্মিলিতভাবে ভূমিকা রাখতে হবে। ঈশ্বরদীকে একটি নিরাপদ চিকিৎসা সেবাকেন্দ্র হিসেবে গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পল্লী চিকিৎসক সমাজ কল্যাণ পরিষদের ঈশ্বরদী উপজেলা সভাপতি মোঃ মনসুর রহমান। বার্ষিক সম্মেলন সভাটি পরিচালনা করেন বাংলাদেশ পল্লী চিকিৎসক সমাজ কল্যাণ পরিষদের ঈশ্বরদী উপজেলা সেক্রেটারি মোঃ আঃ মমিন, সাংগঠনিক সম্পাদক মোঃ নওশের হোসেন।
এছাড়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মাওলানা গোলাম রব্বানী খান জুবায়ের। বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন, ঈশ্বরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ সাইদুল ইসলাম সহ ঈশ্বরদী পৌর জামায়াতের আমীর মাওলানা গোলাম আযম।
বার্ষিক সম্মেলন সভায় অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন পল্লী চিকিৎসক পরিষদ ঈশ্বরদীর সভাপতি ডা. আনিসুর রহমান, ঈশ্বরদীর ডায়াগণষ্টিক মালিক সমিতির সভাপতি মোঃ রবিউল আওয়াল সজীব সহ সংবাদ কর্মী ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
পল্লী চিকিৎসকদের এ সভায় উন্মুক্ত আলোচনায় পল্লী চিকিৎসকরা বলেন, আমরা দুঃস্থ অসহায়, ধনী গরিব সবাইকে সঠিক ও সুপরিকল্পিত চিকিৎসা সেবার মাধ্যমে পল্লীগ্রামে চিকিৎসা সেবার মান বাড়াতে হবে। তাহলেই এই পল্লী চিকিৎসক সমাজ কল্যাণ পরিষদের উদ্দেশ্য সফল্যমন্ডিত হবে।
এছাড়াও পল্লী চিকিৎসকরা সংগঠনের নেতাদের উদ্দেশ্যে বলেন, সমাজে আমাদের পল্লী চিকিৎসক হিসাবে গ্রহনযোগ্যতার পাশাপাশি আমাদেরও সুচিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করতে হবে।





















