০৯:১৯ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সলিমপুর ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত

সাইদ হাসান
  • আপডেট : ১২:০৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • / ১৮৭ বার দেখা হয়েছে

ঈশ্বরদী উপজেলার ৫ নং সলিমপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ডেঙ্গু ও মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশা নিধন কার্যক্রম পরিচালিত হয়েছে।

​আজ ৮ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল ৯টায় সলিমপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচির আওতায় ওয়ার্ডের রাস্তাঘাট, ড্রেন ও আশপাশের ময়লা-আবর্জনা পরিষ্কারের পাশাপাশি এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও ঔষধি পরিচর্যা কার্যক্রম চালানো হয়।

​পরিচ্ছন্নতা কার্যক্রমে নেতৃত্ব দেন সলিমপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মহির মন্ডল। এ সময় তিনি ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখার এবং জমে থাকা পানির বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।

​কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সলিমপুর ইউনিয়ন পরিষদের সচিব, ২ নং ওয়ার্ডের সদস্য মো. সানোয়ার হোসেন সেন্টু, সংরক্ষিত নারী সদস্য মোছা. সুবর্ণা আক্তার ও মোছা. ছবিয়া খাতুন।

​এছাড়াও উপস্থিত ছিলেন ৩ নং ওয়ার্ডের সদস্য মো. ওয়াহিদুজ্জামান, ৫ নং ওয়ার্ডের সদস্য স্বপন আলী এবং ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্য সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ।

সলিমপুর ইউনিয়ন পরিষদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার হাসান মোহাম্মদ শোয়াইব কে বিশেষভাবে ধন্যবাদ জানিয়ে বলেন, এমন উদ্যোগের পাশাপাশি ডেংগু নিধনে আরও কার্যকারী ব্যবস্থা নিশ্চিত করার জোর দাবি তুলে ধরেন।

Tag :

Please Share This Post in Your Social Media

সলিমপুর ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত

আপডেট : ১২:০৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬