০৯:১৭ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
৫ ধাপে ইউপি নির্বাচন: রোডম্যাপ ঘোষণা ইসির
অন্যদেশ নিউজ ডেস্ক
- আপডেট : ০১:৫২:৫২ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
- / ২১৮ বার দেখা হয়েছে
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী বছর ৫ ধাপে এই নির্বাচন অনুষ্ঠিত হবে।
আজ সোমবার ১২ অক্টোবর নির্বাচন কমিশন সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ এই রোডম্যাপ প্রকাশ করেন।
ভোটগ্রহণের ৫ ধাপের সময়সূচি:
- প্রথম ধাপ: ২১ জানুয়ারি
- দ্বিতীয় ধাপ: ৪ ফেব্রুয়ারি
- তৃতীয় ধাপ: ২৯ এপ্রিল
- চতুর্থ ধাপ: ১৩ মে
- পঞ্চম ধাপ: ২৭ মে
সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার জানান, নির্বাচনকে শান্তিপূর্ণ রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক করা হবে। তিনি স্পষ্ট করে বলেন, “বাংলাদেশ আর সহিংসতাপূর্ণ নির্বাচনের পথে হাঁটবে না।”
এর আগে সকালে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে কমিশনের একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সেখানে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এই দিনক্ষণ চূড়ান্ত করা হয়।
Tag :









