লালপুরে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
- আপডেট : ০৭:১৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
- / ১৮২ বার দেখা হয়েছে
নাটোরের লালপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১ অক্টোবর) লালপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এবারের আন্তর্জাতিক প্রবীণ দিবসের প্রতিপাদ্য— “দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা”।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আবীর হোসেন। সভাপতির বক্তব্যে তিনি প্রবীণদের প্রতি সম্মান ও মর্যাদা প্রদানের পাশাপাশি তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং নিরাপদ ও সুনিশ্চিত ভবিষ্যৎ নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন।
তিনি বলেন, প্রবীণরা আমাদের সমাজ ও পরিবারের গুরুত্বপূর্ণ অংশ। তাদের অভিজ্ঞতা ও জ্ঞান নতুন প্রজন্মের জন্য মূল্যবান সম্পদ। তাই প্রবীণদের যথাযথ সম্মান, যত্ন ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
দিবসটি উপলক্ষে লালপুর উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রবীণ নারী ও পুরুষরা অনুষ্ঠানে উপস্থিত হন। এ সময় তাদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন লালপুরের স্বেচ্ছাসেবী সংগঠন রুরাল এগ্রো ফাউন্ডেশন-এর নির্বাহী পরিচালক মোঃ সারোয়ার হোসেন।
উল্লেখ্য, জাতিসংঘ সাধারণ পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছর ১ অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন করা হয়। প্রবীণদের অধিকার, মর্যাদা, স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ১৯৯১ সাল থেকে দিবসটি পালিত হয়ে আসছে।











