আসক ফাউন্ডেশন লালমনিরহাট জেলা কমিটির অনুমোদন: সভাপতি আখিরুল, সেক্রেটারি সবুজ
- আপডেট : ১২:৪১:০৭ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
- / ২৫০ বার দেখা হয়েছে
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘আসক ফাউন্ডেশন’-এর লালমনিরহাট জেলা কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয়েছে।
গত ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার সংস্থাটির চেয়ারম্যান মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত কমিটিতে মো. আখিরুল ইসলামকে সভাপতি এবং মো. নুর ইসলাম সবুজকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। এক বছরের জন্য অনুমোদিত এই কমিটি আগামী দিনগুলোতে জেলার মানবাধিকার সুরক্ষা ও জনকল্যাণে কাজ করবে।
নতুন দায়িত্ব পাওয়ার পর অনুভূতি প্রকাশ করে জেলা কমিটির সভাপতি মো. আখিরুল ইসলাম বলেন, “আসক ফাউন্ডেশন একটি আইনসহায়ক মানবাধিকার ও সেবামূলক সংস্থা। সমাজের নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি সব ধরনের আইনি পরামর্শ ও সুযোগ কাজে লাগিয়ে আমরা সুবিধাবঞ্চিত মানুষদের সর্বাত্মক সহযোগিতা করতে চাই।”
সংস্থার কেন্দ্রীয় চেয়ারম্যান মো. মিজানুর রহমান নতুন কমিটির নেতৃবৃন্দের প্রতি শুভকামনা জানিয়ে বলেন, “সমাজের নিপীড়িত ও সুবিধাবঞ্চিত মানুষকে আইনি সহায়তা দেওয়ার পাশাপাশি সমাজ থেকে সকল বৈষম্য দূর করে একটি সুন্দর সমাজ গঠনে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
পরিশেষে, নবগঠিত লালমনিরহাট জেলা কমিটির সার্বিক মঙ্গল ও ভবিষ্যৎ কার্যক্রমের সফলতা কামনা করেন আসক ফাউন্ডেশনের চেয়ারম্যান।









