১২:৩২ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রেষ্ঠ থানার পুরষ্কার পেল ঈশ্বরদী থানা

রঞ্জন কুমার
  • আপডেট : ০৭:২৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • / ১৭০ বার দেখা হয়েছে

পাবনা জেলার মার্চ মাসের শ্রেষ্ঠ থানা হিসেবে নির্বাচিত হয়েছে ঈশ্বরদী থানা। মার্চ মাসে মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল,ক্লোলেস মামলা রহস্য উদঘাটন, বিভিন্ন মামলার আসামি গ্রেপ্তারে বিশেষ সাফল্যের স্বীকৃতি হিসেবে তিনি এই পুরস্কার অর্জন করেন।

ঈশ্বরদী থানার পক্ষ থেকে শ্রেষ্ঠ থানার পুরস্কার গ্রহণ করেন ওসি আশাদুর রহমান ।

আজ(১৬ এপ্রিল) বৃহস্পতিবার পাবনা জেলা পুলিশ লাইন্স কনফারেন্স রুমে মার্চ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ সুপার (এসপি) আনোয়ার জাহিদ পুরস্কার ও সন্মাননা স্মারক তুলে দেন।

সভায় জেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মামলার নিষ্পত্তি, ওয়ারেন্ট তামিল, নারী ও শিশু নির্যাতন, মাদক মামলা, ট্রাফিক ব্যবস্থাপনা, চুরি-ডাকাতি নিয়ন্ত্রণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

পাবনা পুলিশ সুপার আনোয়ার জাহিদ বলেন, পাবনা জেলার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করছে। আমার কাজকে আরো উৎসাহিত করতে তাঁদের পুরস্কৃত করি। মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের অগ্রাধিকার।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মশিউর রহমান মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার ( ঈশ্বরদী সার্কেল) প্রণব কুমার , অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শরিফুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার ( সুজানগর সার্কেল) সাদিক আহমেদ,জেলার সব থানার ওসি, সিআইডি প্রতিনিধি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঈশ্বরদী থানার থানার ওসি আশাদুর রহমান বলেন, এই অর্জন ঈশ্বরদী থানার পুরো টিমের সম্মিলিত প্রচেষ্টার ফল। মাদক নির্মূল, আইনশৃঙ্খলা রক্ষা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা দিনরাত পরিশ্রম করছি। এই স্বীকৃতি আমাদের আরও দায়িত্বশীলভাবে কাজ করতে উৎসাহিত করবে। জনগণের সহযোগিতা ছাড়া কোনো সাফল্য সম্ভব নয়, তাই জনসাধারণের সহযোগিতাই আমাদের সবচেয়ে বড় শক্তি।

Tag :

Please Share This Post in Your Social Media

শ্রেষ্ঠ থানার পুরষ্কার পেল ঈশ্বরদী থানা

আপডেট : ০৭:২৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬