০৯:৩১ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

২০১৮ সালের বিতর্কিত নির্বাচনে দায়িত্ব পালনকারী ৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর

অন্যদেশ ডেস্ক
  • আপডেট : ১২:১৬:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • / ৪৪ বার দেখা হয়েছে

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলা প্রশাসক (ডিসি) ও রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা প্রশাসনের ৩২ জন যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

​জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এসংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সরকারি চাকরি আইন অনুযায়ী চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় এবং জনস্বার্থে তাঁদের সরকারি চাকরি থেকে অবসর দেওয়া প্রয়োজন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

অবসরে পাঠানো কর্মকর্তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—মাজেদুর রহমান খান, আবুল ফজল মীর, আসলাম হোসেন, মঈনউল ইসলাম, মোহাম্মদ দাউদুল ইসলাম, মো. শাহরিয়ার, কাজী আবু তাহের, এ জেড এম নুরুল হক, মো. মিজানুর রহমান, মোহাম্মদ ইলিয়াস হোসেন, অঞ্জন চন্দ্র পাল, এ কে এম মামুনুর রশিদ, কামাল হোসেন, মোহাম্মদ আব্দুল আহাদ, মো. জসিম উদ্দিন, সরোজ কুমার নাথ, মো. শহিদুল ইসলাম, মো. ওয়াহিদুজ্জামান, এস এম অজিউর রহমান, মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক, মতিউল ইসলাম চৌধুরী, নাজিয়া শিরিন, সুলতানা পারভীন, আনার কলি মাহবুব, মোহাম্মদ হেলাল হোসেন, সৈয়দা ফারহানা কাইনাইন, সারওয়ার মুর্শেদ চৌধুরী, মাহমুদুল কবীর মুরাদ, আলী আকবর, এস এম আব্দুল কাদের, এস এম ফেরদৌস এবং গোপাল চন্দ্র দাশ।

​সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের বিতর্কিত নির্বাচনকালীন সময়ে প্রশাসনের এই কর্মকর্তারা রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থেকে নেতিবাচক ভূমিকা পালন করেছিলেন। প্রশাসনকে রাজনৈতিক প্রভাবমুক্ত ও নিরপেক্ষ করার অংশ হিসেবেই অন্তর্বর্তীকালীন সরকার এই প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করেছে। বিধি অনুযায়ী এসব কর্মকর্তা তাঁদের অবসরজনিত সব সুবিধা প্রাপ্য হবেন।

Tag :

Please Share This Post in Your Social Media

২০১৮ সালের বিতর্কিত নির্বাচনে দায়িত্ব পালনকারী ৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর

আপডেট : ১২:১৬:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬