০৯:৩২ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক সেবনের ২০ হাজার টাকা না পেয়ে দলিল লেখককে পেটালেন ছাত্রদল নেতা নাজমুল

অন্যদেশ ডেস্ক
  • আপডেট : ০১:২৯:২৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • / ৫৫ বার দেখা হয়েছে

মাদক সেবনের জন্য ২০ হাজার টাকা চাঁদা না দেওয়ায় এক দলিল লেখককে মারধরের অভিযোগ উঠেছে দেবিদ্বার উপজেলা ছাত্রদলের সদস্যসচিব নাজমুল হোসেন সরকারের বিরুদ্ধে। গত ২৬ জুলাই (শুক্রবার) বিকেলে দেবিদ্বার পৌরসভার মসজিদ মার্কেটের অ্যাডভোকেট জামালের চেম্বারের সামনে এ ঘটনা ঘটে।

​ভুক্তভোগী দলিল লেখক সাইফ উদ্দিন দেবিদ্বার সাব-রেজিস্ট্রার কার্যালয়ে কর্মরত আছেন।

​অভিযোগ সূত্রে জানা গেছে, ঘটনার দিন বিকেলে সাইফ উদ্দিন দেবিদ্বার মসজিদ মার্কেটে অ্যাডভোকেট জামালের চেম্বারে বসে ছিলেন। এ সময় দেবিদ্বার উপজেলা ছাত্রদলের সদস্যসচিব নাজমুল হোসেন সরকার সেখানে উপস্থিত হয়ে মাদক সেবনের জন্য তার কাছে ২০ হাজার টাকা দাবি করেন। সাইফ উদ্দিন টাকা দিতে অপারগতা প্রকাশ করলে নাজমুল হোসেন সরকার তাকে মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে।

​সাইফ উদ্দিন গণমাধ্যমকে বলেন, ‘ছাত্রদল নেতা নাজমুল হোসেন সরকার দীর্ঘদিন ধরে মাদকের সঙ্গে জড়িত। মাদকের টাকার জন্যই তিনি আমার ওপর হামলা করেছেন। একটি দায়িত্বশীল পদে থেকে তার এমন কর্মকাণ্ড ছাত্রদলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।’

​অভিযোগের বিষয়ে জানতে দেবিদ্বার উপজেলা ছাত্রদলের সদস্যসচিব নাজমুল হোসেন সরকারের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া যায়।

​এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের আহ্বায়ক আসিফ কবির বলেন, ‘এ বিষয়ে এখনো কেউ আমাকে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। আমি বিষয়টি সম্পর্কে খোঁজখবর নিয়ে তদন্ত করব। তিনি যদি এ ঘটনার সঙ্গে জড়িত থাকেন, তবে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

​দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘আমরা এমন একটি অভিযোগ পেয়েছি। একজন উপপরিদর্শককে (এসআই) তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

Tag :

Please Share This Post in Your Social Media

মাদক সেবনের ২০ হাজার টাকা না পেয়ে দলিল লেখককে পেটালেন ছাত্রদল নেতা নাজমুল

আপডেট : ০১:২৯:২৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬