ঈশ্বরদীতে আসক ফাউন্ডেশনের নতুন কমিটি ঘোষণা
- আপডেট : ১২:২৭:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
- / ৬০২ বার দেখা হয়েছে
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা (আসক ফাউন্ডেশন)-এর ঈশ্বরদী উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
রবিবার (৫ এপ্রিল) বিকেলে ঈশ্বরদী রেলগেটের কড়ইতলায় অবস্থিত সময় বাংলা ২৪ নিউজ অফিসে আনুষ্ঠানিকভাবে এই কমিটির নাম ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ ইউসুফ আলী এবং সাধারণ সম্পাদক (সেক্রেটারি) হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ সাইদ হাসান। মোট ৫১ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা (আসক ফাউন্ডেশন)-এর চেয়ারম্যান মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে এবং পাবনা জেলা শাখার সভাপতি মোঃ আলাউদ্দিনের সঞ্চালনায় কমিটির নাম ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান বলেন, আসক ফাউন্ডেশন মানবাধিকার রক্ষা, আইনি সহায়তা প্রদান এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিশেষ করে সুবিধাবঞ্চিত ও নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের আইনি পরামর্শ ও সহযোগিতা প্রদানই এই সংগঠনের মূল লক্ষ্য।
তিনি আরও বলেন, মানবাধিকার সবার জন্য। তাই সমাজের অবহেলিত ও নিপীড়িত মানুষের অধিকার রক্ষায় আসক ফাউন্ডেশন প্রতিশ্রুতিবদ্ধ। আইনি সহায়তা, সচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন সামাজিক উদ্যোগের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক ও সমতার সমাজ গড়ে তুলতে সংগঠনটি কাজ করে যাচ্ছে।
তিনি সকলের সহযোগিতা কামনা করে বলেন, মানুষের অধিকার রক্ষা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার এই উদ্যোগে সবার অংশগ্রহণ প্রয়োজন। সামান্য সহযোগিতাও অনেক মানুষের জীবনে বড় পরিবর্তন আনতে পারে।
পরিশেষে নবগঠিত ঈশ্বরদী উপজেলা কমিটির সার্বিক সাফল্য ও মঙ্গল কামনা করা হয় এবং ভবিষ্যতে সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেওয়া হয়।













