ঈশ্বরদীতে বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন
- আপডেট : ০৪:১২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
- / ৮৬ বার দেখা হয়েছে
ঈশ্বরদীতে আনন্দ শোভাযাত্রা, লোকজ মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন হয়েছে।
আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৮টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য বৈশাখী আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পূনরায় উপজেলা চত্তরে এসে শেষ হয়।
শোভাযাত্রাতে অংশ নেন পাবনা৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মোহাম্মদ শোয়াইব সহ ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান সরকার, ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আসাদুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীসহ নানা শ্রেণী পেশার মানুষ।
শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্তরে দিনব্যাপি বৈশাখী লোকজ মেলা পরিদর্শন করেন পাবনা-৪ আসনের সাংসদ অধ্যাপক আবু তালেব মন্ডল। পরে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এছাড়া উপজেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন আনন্দঘন পরিবেশে নানা আয়োজনে বাংলা নববর্ষ বরণ করেন।






















