১২:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈশ্বরদীতে আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ জরুরি সভা অনুষ্ঠিত

ওহিদুল ইসলাম সোহেল
  • আপডেট : ১১:১৭:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • / ১৫৮ বার দেখা হয়েছে

ঈশ্বরদী উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সাম্প্রতিক ঘটনাবলির পর্যালোচনা এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় করণীয় নির্ধারণে এক বিশেষ জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, ঈশ্বরদীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবেই অবনতির দিকে যেতে দেওয়া হবে না। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে আরও তৎপর ও কঠোর হতে হবে। সাম্প্রতিক ঘটনাগুলোর সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, শান্তি-শৃঙ্খলা রক্ষা শুধুমাত্র আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব নয়; এতে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী এবং সাধারণ জনগণকে সম্মিলিতভাবে ভূমিকা রাখতে হবে। ঈশ্বরদীকে একটি শান্তিপূর্ণ ও নিরাপদ জনপদ হিসেবে গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সভায় সাম্প্রতিক আলোচিত ছাত্রদল নেতা ইমরান হোসেন সোহাগ হত্যাকাণ্ডের আসামিদের দ্রুত গ্রেফতারের ওপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি ঈশ্বরদীর পেট্রোল পাম্পগুলোতে জনদুর্ভোগ নিরসনে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মোহাম্মদ শোয়াইব। উপস্থিত ছিলেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান সরকার, ঈশ্বরদী প্রেসক্লাবের আহ্বায়ক আব্দুল মান্নান টিপুসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

Tag :

Please Share This Post in Your Social Media

ঈশ্বরদীতে আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ জরুরি সভা অনুষ্ঠিত

আপডেট : ১১:১৭:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬