১২:৩২ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈশ্বরদীতে দুর্ধর্ষ চুরি, স্বর্ণালংকারসহ মালামাল লুট

অন্যদেশ ডেস্ক
  • আপডেট : ০২:৩৭:২২ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
  • / ২০৮ বার দেখা হয়েছে

ঈশ্বরদীতে রনজুল ইসলাম নামে এক অ্যাডভোকেটের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। রবিবার ১২ এপ্রিল দিবাগত রাতে উপজেলার সাহাপুর ইউনিয়নের মালিথা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, অ্যাডভোকেট রনজুল ইসলাম দীর্ঘদিন ধরে সপরিবারে ঢাকায় বসবাস করেন। মাঝে মধ্যে গ্রামের বাড়িতে এলেও অধিকাংশ সময় বাড়িটি তালাবদ্ধ থাকে। এই সুযোগে চোরচক্র সক্রিয় হয়ে ওঠে।

গত রাতে কোনো এক সময় বাড়ির পেছনের দরজার তালা ভেঙে এক বা একাধিক ব্যক্তি ঘরে প্রবেশ করে। সকালে স্থানীয়রা দরজার তালা ভাঙা অবস্থায় দেখে ভেতরে গিয়ে আলমারি, বিছানাসহ ঘরের সবকিছু লণ্ডভণ্ড অবস্থায় দেখতে পান।

অ্যাডভোকেট রনজুল ইসলাম জানান, তিনি ভিডিওর মাধ্যমে ঘটনাটি দেখতে পেয়েছেন। তার ঘর থেকে ৪২ ইঞ্চি টিভি, আলমারিতে সংরক্ষিত অর্থ-স্বর্ণালংকার, ফ্রিজে রাখা খাদ্যদ্রব্যসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী চুরি হয়েছে। তিনি ধারণা করছেন, একাধিক ব্যক্তি এ ঘটনার সঙ্গে জড়িত। এর আগে ছোটখাটো চুরির ঘটনা ঘটলেও গুরুত্ব দেননি বলেও জানান তিনি।

ঘটনার পর তিনি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় তিনি ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন

এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান বলেন, ৯৯৯ নম্বরে কল পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

ঈশ্বরদীতে দুর্ধর্ষ চুরি, স্বর্ণালংকারসহ মালামাল লুট

আপডেট : ০২:৩৭:২২ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬