০৬:২৩ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সিরাজগঞ্জে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে প্রধান আসামি গ্রেপ্তার
সিরাজগঞ্জ প্রতিনিধি
- আপডেট : ১১:৫৬:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
- / ৭১২ বার দেখা হয়েছে
সিরাজগঞ্জের রায়গঞ্জে এক মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি মো. ফরিদুল ইসলাম ওরফে বিটকেলকে (১৯) গ্রেপ্তার করেছে র্যাব-১২।
শুক্রবার দুপুরে র্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপঙ্কর ঘোষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
র্যাব জানায়, বৃহস্পতিবার গভীর রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়াকোল বাজার এলাকায় অভিযান চালিয়ে ফরিদুলকে গ্রেপ্তার করা হয়। তিনি রায়গঞ্জ উপজেলার মীরের দেউলমুড়া গ্রামের মো. বাদশা সেখের ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ৩১ আগস্ট ফরিদুল তার বাড়িতে এক মানসিক প্রতিবন্ধী নারীকে ফুসলিয়ে ধর্ষণ করেন। পরে ভুক্তভোগী বিষয়টি তার মাকে জানালে ১ সেপ্টেম্বর রায়গঞ্জ থানায় মামলা করা হয়। ঘটনার পর থেকে ফরিদুল পলাতক ছিলেন।
Tag :












