অক্টোবরের বদলে নভেম্বরে হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন: ইসি
- আপডেট : ০৮:০৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
- / ১৯৪ বার দেখা হয়েছে
সারা দেশে চলতি অর্থবছরের স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরের পরিবর্তে আগামী নভেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ঠাকুরগাঁও-১ উপনির্বাচন আয়োজনের কারণে ভোটগ্রহণ এক মাস পেছানো হয়েছে বলে জানিয়েছে ইসি।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি আব্দুর রহমানেল মাছউদ। তিনি জানান, নির্বাচনের পরিকল্পনা আগামী নভেম্বরকে সামনে রেখে এগিয়ে নেওয়া হচ্ছে, তবে এটি সার্বিক পরিস্থিতির ওপর নির্ভরশীল। এর আগে অক্টোবরের শুরুতে নির্বাচন আয়োজনের কথা বলেছিল কমিশন।
ইউনিয়ন পরিষদ দিয়ে শুরু হতে পারে ভোট
ইসি সূত্রে জানা গেছে, ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন দিয়ে এই প্রক্রিয়া শুরু হতে পারে। এর সঙ্গে পৌরসভার নির্বাচনও যুক্ত হতে পারে, তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।
আসছে সপ্তাহের বৈঠক
এদিকে নির্বাচন আয়োজনের জন্য বাজেটে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে আগামী সপ্তাহে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হবে। তপশিল ও ভোটের তারিখ চূড়ান্ত করবে নির্বাচন কমিশনই।










