১০:১৫ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পাটুরিয়া-আরিচা নৌ-রুটে ‘ওয়াই’ সেতু নির্মাণের প্রস্তাব

অন্যদেশ ডেস্ক
  • আপডেট : ১১:২৮:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • / ২০৪ বার দেখা হয়েছে

সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী।

মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজীরহাট নৌ-রুটে ‘ওয়াই’ আকৃতির সেতু নির্মাণের প্রস্তাব রয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা।

রোববার দুপুরে মানিকগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত জেলা উন্নয়ন কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে প্রস্তাবিত সেতুর সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশনা দিয়েছেন।
আফরোজা খানম রিতা বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড যথাযথভাবে বাস্তবায়নে প্রতিটি দপ্তরের কর্মকর্তাকে আরও সচেতন ও দক্ষতার সঙ্গে কাজ করতে হবে। বরাদ্দকৃত অর্থ ব্যয় না করে ফেরত পাঠানো দুঃখজনক বলেও মন্তব্য করেন তিনি।

মন্ত্রী জানান, গত পাঁচ মাসে মানিকগঞ্জ সদর আসনে ১০০ কোটি টাকার উন্নয়ন বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি শহরের যানজট ও নাগরিক দুর্ভোগ কমাতে দুটি উপশহর নির্মাণের পরিকল্পনা রয়েছে।

সভায় জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, জেলা পরিষদ প্রশাসক জামিলুর রশিদ খান, সিভিল সার্জন ডা. আইভি ফেরদৌসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা বক্তব্য দেন।

Tag :

Please Share This Post in Your Social Media

পাটুরিয়া-আরিচা নৌ-রুটে ‘ওয়াই’ সেতু নির্মাণের প্রস্তাব

আপডেট : ১১:২৮:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬