০৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শাহজাদপুরে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার
শাহজাদপুর সংবাদদাতা
- আপডেট : ১২:৩৩:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
- / ১৯২ বার দেখা হয়েছে
সিরাজগঞ্জের শাহজাদপুরে তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে শাহজাদপুর থানা পুলিশ। আজ (২৮ সেপ্টেম্বর) রোববার বেলা ৩টার দিকে শাহজাদপুর পৌর এলাকার দ্বারিয়াপুরের মোদকপাড়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করে শাহজাদপুর থানা-পুলিশ।
গ্রেপ্তার আসামিরা হলেন সবুজ বিশ্বাস, জুয়েল ইসলাম ও মাসুম রানা রুপম।
শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ আসলাম আলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, দীর্ঘদিন ধরে আসামি সবুজ বিশ্বাস, জুয়েল ইসলাম, মাসুম রানা রুপম ইয়াবা কারবার করে আসছিল, একটি গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামিদেরকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তার আসামিদের আইন অনুযায়ী মামলা রুজু ও বিধিমোতাবেক আদালতে পাঠানো হবে।
Tag :














