১০:৫৭ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঈশ্বরদীতে কথিত ছাত্রনেতা হুপ বাপ্পির প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন ও কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন, গ্রেফতারের দাবি

সাইদ হাসান
  • আপডেট : ১০:৪০:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • / ১৯০ বার দেখা হয়েছে

পাবনার ঈশ্বরদীতে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে আতঙ্ক সৃষ্টি এবং স্থানীয় সংসদ সদস্য ও জামায়াত নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ ও অশালীন মন্তব্যের অভিযোগে জুবায়ের হোসেন বাপ্পী ওরফে ‘হুপ বাপ্পীকে’ অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈশ্বরদী উপজেলা শাখা।

​মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে শহরের আলহাজ্ব মোড়স্থ উপজেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি ও সাবেক ছাত্রনেতা সাইদুল ইসলাম।

​লিখিত বক্তব্যে বলা হয়, সম্প্রতি হুপ বাপ্পী মাথায় ও শরীরে কাফনের কাপড় জড়িয়ে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র হাতে মহড়া দিয়েছেন, যা সাধারণ মানুষের মনে গভীর আতঙ্ক সৃষ্টি করেছে। রাজনৈতিক পরিচয় কোনো ব্যক্তিকে আইনের ঊর্ধ্বে রাখতে পারে না উল্লেখ করে বক্তারা বলেন, প্রদর্শিত অস্ত্রটি বৈধ কি না, কার নামে নিবন্ধিত এবং কী উদ্দেশ্যে তা প্রকাশ্যে প্রদর্শন করা হয়েছে—প্রশাসনকে অবিলম্বে তা নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

​এছাড়া, পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল এবং পাবনা জেলা জামায়াতের তালিমুল কুরআন সেক্রেটারি মাওলানা গোলাম রাব্বানী খান জুবায়েরকে নিয়ে অশালীন ও হুমকিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগেরও তীব্র নিন্দা জানিয়ে এর সঠিক তদন্ত দাবি করা হয়।

​বক্তারা আরও বলেন, “ঈশ্বরদীর রাজনীতি কোনোভাবেই অস্ত্র, ভয়ভীতি ও কুৎসার রাজনীতি হতে পারে না।” জননিরাপত্তা নিশ্চিত করতে এবং এলাকায় শান্তি বজায় রাখতে দ্রুত অভিযুক্ত ব্যক্তিকে আইনের আওতায় আনতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান জামায়াত নেতারা।

​সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন—

  • ​পাবনা জেলা জামায়াতের তালিমুল কুরআন বিভাগের সেক্রেটারি মাওলানা গোলাম রাব্বানী খান জুবায়ের
  • ​ঈশ্বরদী উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা নুর মোহাম্মদ
  • ​উপজেলা আইন বিষয়ক সেক্রেটারি ও সাবেক ইউপি সদস্য হাফিজুর রহমান খান
  • ​সহকারী সেক্রেটারি মাওলানা মাসুদুর রহমান
  • উপজেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সেক্রেটারি মাসুদ রানা মাসুম।
  • ​ঈশ্বরদী পৌর জামায়াতের আমীর মাওলানা গোলাম আজম খানসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

​সংবাদ সম্মেলন শেষে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন জেলা জামায়াতের তালিমুল কুরআন বিভাগের সেক্রেটারি মাওলানা গোলাম রাব্বানী খান জুবায়ের।

Tag :

Please Share This Post in Your Social Media

ঈশ্বরদীতে কথিত ছাত্রনেতা হুপ বাপ্পির প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন ও কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন, গ্রেফতারের দাবি

আপডেট : ১০:৪০:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬