০৭:১৪ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙ্গুড়ায় পঞ্চগড় এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

ভাঙ্গুড়া সংবাদদাতা
  • আপডেট : ১১:০১:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • / ২৯০ বার দেখা হয়েছে

পাবনা জেলার ভাঙ্গুড়ায় পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেসের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে ভাঙ্গুড়া রেলস্টেশনের কাছে এ ঘটনা ঘটে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল চলাচল বন্ধ হয়ে গেছে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, গতকাল রোববার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টায় ঢাকা থেকে পঞ্চগড়ের উদ্দেশে রওনা হয় পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি । সোমবার ভোর চারটার দিকে ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া রেলস্টেশনের কাছাকাছি পৌঁছালে ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। এ সময় ট্রেনের অনেক যাত্রী আতঙ্কে ট্রেন থেকে নেমে যান। পরে ভাঙ্গুড়া থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে আসেন।

তিন ঘণ্টা পর সকাল ৭টার দিকে বগি উদ্ধারের কাজ শুরু হয়। ভাঙ্গুড়া বরাল ব্রিজ রেলস্টেশনের বুকিং সহকারী শফিউল ইসলাম সকাল সাড়ে নয়টার দিকে বলেন, লাইনচ্যুত ট্রেনটি উদ্ধারে কাজ চলছে।

প্রত্যক্ষদর্শীদের কয়েকজন জানান, ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় যাত্রীদের ভোগান্তি হচ্ছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, সোমবার ভোর ৪টার দিকে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটির বগি লাইনচ্যুত হয়। এতে ট্রেন চলাচল বন্ধ আছে।

Please Share This Post in Your Social Media

ভাঙ্গুড়ায় পঞ্চগড় এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

আপডেট : ১১:০১:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫