০৬:১২ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পদ্মার সাঁড়াঘাটে আবারও ইজারা নিয়ে গোলাগুলিতে ২ জন আহত

ঈশ্বরদী সংবাদদাতা
  • আপডেট : ০৮:৪২:১২ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
  • / ১৬২ বার দেখা হয়েছে
ঈশ্বরদীতে পদ্মা নদীর সাঁড়াঘাট এলাকায় ইজারা নিয়ে আবারও গোলাগুলিতে দুইজন আহত হয়েছে।
আজ সোমবার(৬ অক্টোবর) বিকেলে সাঁড়াঘাট এলাকায় খাজনা আদায়কে কেন্দ্র করে এ সংঘর্ষে গুলিবিদ্ধ ও আহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন নিজাম (৩০) ও সজিব (২৫) নামে দুইজন ব্যক্তি। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। গুলিবিদ্ধ নিজাম সাঁড়াঘাট এলাকার হোসেন আলীর ছেলে এবং সজিব একই এলাকার বাবলু হোসেনের ছেলে। আহত দু’জনকে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়, পরে অবস্থার অবনতি হলে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, পদ্মা নদীর তরী মহলের ইজারা নিয়েছেন ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসান। অপরদিকে নদীতে চ্যানেল (নদীর মাঝে চলাচল নৌকা হতে) ইজারা পান কুষ্টিয়া ভেড়ামারার খন্দকার সোহেল নামে এক ব্যক্তি। সেই খাজনা আদায় নিয়ে বিরোধের জের ধরেই এ গোলাগুলির ঘটনা ঘটে।

মেহেদী হাসান অভিযোগ করে বলেন, ‘দুপুরে হঠাৎ করেই খন্দকার সোহেল স্পীডবোটে করে তার লোকজন নিয়ে এসে নির্বিচারে গুলি চালায়। এতে স্থানীয় নিজামের বুক ও সজিবের চোখে গুলি লাগে। এছাড়া সোহেল আমার একটি স্পীডবোট ও নগদ প্রায় ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেছে।’

তিনি আরোও জানান, ‘অনেকদিন ধরে লালপুরের ইঞ্জিনিয়ার কাকন বাহিনীর সঙ্গে আমাদের বিরোধ চলছে। আজকের ঘটনায়ও কাকন বাহিনীর লোকজন থাকতে পারে বলে আমরা সন্দেহ করছি।’

মেহেদী হাসান বলেন, গুলিবিদ্ধের ঘটনায় থানায় দ্রুত লিখিত অভিযোগ দেয়া হবে।

অভিযুক্ত খন্দকার সোহেলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আব্দুন নূর বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়, তবে কাউকে পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

স্থানীয়রা জানান, পদ্মা নদীর ইজারা ও চাঁদা আদায় নিয়ে দীর্ঘদিন ধরেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এর আগেও এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে উল্লেখ করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

পদ্মার সাঁড়াঘাটে আবারও ইজারা নিয়ে গোলাগুলিতে ২ জন আহত

আপডেট : ০৮:৪২:১২ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫