০৪:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার সাথে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

Reporter Name
  • আপডেট : ০৯:৩৫:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
  • / ১৭১ বার দেখা হয়েছে

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াইল রামাদান। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজাতে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতকালে বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে ফিলিস্তিনের গাজায় ইসরাইলী হামলার নিন্দা এবং ব্যাপক হতাহতের ঘটনায় শোক ও সমবেদনা জানানো হয়। এই যুদ্ধ বন্ধের জন্য জোর দাবীও জানানো হয়।

ফিলিস্তিনের রাষ্ট্রদূত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, তার সরকারের সময় বাংলাদেশস্থ ফিলিস্তিনের অ্যাম্বেসির জন্য বিনামূল্যে জমি দেয়া হয় এবং বেগম খালেদা জিয়ার সরকারের সময় সেই জমিতে অনুদানে ভবন নির্মাণ করা হয়। যা ছিল ফিলিস্তিনি সরকারের প্রতি বিএনপি সরকার ও জিয়া পরিবারের ভালোবাসার বহিঃপ্রকাশ।

এসময় উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী ও চেয়ারপার্সনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার।

Please Share This Post in Your Social Media

খালেদা জিয়ার সাথে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আপডেট : ০৯:৩৫:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫