১১:২১ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কামারখন্দে রোপা আমন ধানের রোগবালাই দমনে কৃষক সচেতনতা সভা

সিরাজগঞ্জ প্রতিনিধি
  • আপডেট : ০৯:৪৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • / ৪২৬ বার দেখা হয়েছে

রোপা আমন ধানে রোগবালাই ও পোকামাকড় দমন বিষয়ে সচেতনতা বাড়াতে সিরাজগঞ্জের কামারখন্দে কৃষকদের নিয়ে উঠান বৈঠক হয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৪টায় উপজেলার ধোপাকান্দি এলাকায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রতন চন্দ্র বর্মন।

সভায় রোপা আমন ধানের খোলপড়া, ব্লাস্ট, বিএলবি ইত্যাদি রোগবালাই এবং মাজরা পোকা, বাদামি গাছফড়িং, গান্ধী পোকা, পাতা মোড়ানো পোকা ও ইঁদুর দমন ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

কৃষকদের মাঝে সচেতনতামূলক লিফলেটও বিতরণ করা হয়।

সভা শেষে কৃষি কর্মকর্তারা পাশের একটি ধানক্ষেত পরিদর্শন করে কৃষকদের হাতে-কলমে পরামর্শ দেন।

কামারখন্দ উপজেলা কৃষি কর্মকর্তা রতন চন্দ্র বর্মন বলেন, বর্তমান আবহাওয়ায় রোপা আমন ধানে বিভিন্ন রোগবালাই ও পোকামাকড়ের ঝুঁকি রয়েছে। এজন্য মাঠ পর্যায়ে কৃষকদের সচেতন করতে আমরা নিয়মিত উঠান বৈঠক করছি।

তিনি আরও বলেন, কৃষকেরা ফসলের যেকোনো সমস্যা দেখা দিলে স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করলে তাৎক্ষণিকভাবে সঠিক পরামর্শ পাবেন।

সভায় আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা (এসএপিপিও) আমিনুল ইসলাম মল্লিক, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আবু সুফিয়ান ও মোছা. জিনিয়া হক, সিনজেনটা ও এসিআই কোম্পানির প্রতিনিধি এবং স্থানীয় ৬০ জনের বেশি কৃষক-কৃষাণী।

Please Share This Post in Your Social Media

কামারখন্দে রোপা আমন ধানের রোগবালাই দমনে কৃষক সচেতনতা সভা

আপডেট : ০৯:৪৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫