১১:০৯ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু
সিরাজগঞ্জ প্রতিনিধি
- আপডেট : ১১:৩৫:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
- / ২২৭ বার দেখা হয়েছে
সিরাজগঞ্জ সদর উপজেলায় সড়ক পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় রেহানা পারভীন (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে উপজেলার পিপুলবাড়িয়া বাজার এলাকায় সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রেহানা পারভীন ওই এলাকার হাফিজুর রহমানের স্ত্রী।
স্থানীয়রা জানান, বিকেলে রেহানা পারভীন রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সদর থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।


























