বাবার মৃত্যুর শোক সহ্য করতে না পেরে ছেলের বিষ পানে মৃত্যু
- আপডেট : ০১:১১:২৮ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
- / ২১৬ বার দেখা হয়েছে
ঈশ্বরদীতে বাবার মৃত্যুর শোক সহ্য করতে না পেরে আলিফ ইসলাম নামের এক যুবক বিষপান করে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (১০ মার্চ) রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
জানা গেছে, গত ১ মার্চ হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা যান তরিকুল ইসলাম। তিনি ঈশ্বরদীর হাসপাতাল রোড এলাকায় দীর্ঘদিন ধরে চায়ের দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। পরিবারের প্রধান উপার্জনকারী এ মানুষটির আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে আসে শোকের ছায়া।
বাবার মৃত্যুর শোক সহ্য করতে না পেরে তার ছেলে আলিফ ইসলাম (১৯) বিষপান করেন। বিষ পানে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে দ্রুত ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় ১০ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর চিকিৎসাধীন অবস্থায় আলিফ ইসলামের মৃত্যু হয়। বাবা-ছেলের এমন করুণ মৃত্যুতে স্বজন ও এলাকাবাসী গভীরভাবে মর্মাহত ও উদ্বেগ প্রকাশ করে।
স্থানীয় বাসিন্দা আবু তালেব জানান, বাবা ও ছেলের পরপর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঈশ্বরদী থানার ওসি মো. মমিনুজ্জামান বলেন, বাবার মৃত্যুর শোক সইতে না পেরে আলিফ ইসলাম নামের এক যুবক বিষপান করে আত্মহত্যা করেছে বলে বিষয়টি শুনেছি। তবে কোন অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নিশ্চিত করা হবে।














