১১:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিয়ের আগের দিন সড়ক দুর্ঘটনায় প্রাণ ঝড়ল জিল্লু নামে এক বরের
অন্যদেশ ডেস্ক
- আপডেট : ১২:০৪:১৯ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬
- / ২৬৪ বার দেখা হয়েছে
বিয়ের আগের দিন সড়ক দুর্ঘটনায় প্রাণ ঝড়ল নতুন বর জুলফিকার ইসলাম জিল্লু। নিহত জিল্লু দাশুড়িয়া নওদাপাড়া গ্রামের বাসিন্দা। তার পিতার নাম আনসারুল মুন্সি। নিহত জিল্লু আনসারুল মুন্সির ছোট ছেলে।
জিল্লুর রহমান আজ ২২শে মার্চ, রবিবার (ঈদুল ফিতরের দ্বিতীয় দিন) সকাল ৮টায় নাটোরের বনপাড়া টু পাবনা হাইওয়ে গড়মাটি কলোনি রোডে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন।
পারিবারিক সূত্রে জানা যায়, আগামীকাল ২৩শে মার্চ সোমবার ঈদের তৃতীয় দিন তার বিয়ে হওয়ার কথা ছিল। এমন আনন্দের মুহূর্তে বিয়ের আগেই এই হৃদয়বিদারক মৃত্যু পুরো পরিবার ও এলাকাবাসীকে গভীর শোকে স্তব্ধ।
Tag :










