মানিকনগরে ঈদুল ফিতর উপলক্ষে ইসলামী সমাজকল্যাণ পাঠাগারের ঈদসামগ্রী বিতরণ
- আপডেট : ০১:৫৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
- / ১৯৪ বার দেখা হয়েছে
‘ঈদের খুশি ছড়িয়ে পড়ুক সবার মাঝে’ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মানিকনগর ইসলামী সমাজকল্যাণ পাঠাগার কর্তৃক ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। আজ ১৮ মার্চ বৃহস্পতিবার সকাল ১০টায় মানিকনগর স্কুল মাঠে এই ঈদসামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়।
ঈদসামগ্রী বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৪ আসনের এমপি অধ্যাপক আবু তালেব মন্ডল।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা গোলাম রব্বানী খান জুবায়ের সহ-উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ড. নুরুজ্জামান প্রামানিক, সলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সাইদুল ইসলাম ও সলিমপুর ৬ নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী ডা. মুনসুর রহমানসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
ইসলামী সমাজকল্যাণ পাঠাগার মানিকনগর ঈশ্বরদী কর্তৃক একাকার প্রায় ৬০০ দুস্থ মানুষকে এই ঈদসামগ্রী বিতরণ করা হয়।
পাবনা-৪ আসনের এমপি অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, সমাজের অসহায় পরিবারের পাশে এভাবে যদি সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, তাহলে সমাজ থেকে অসহায়ত্বের কান্না বিলীন হয়ে যাবে। সমাজের অসহায় মানুষের মাঝে ভাতৃত্ব ভালোবাসা সৃষ্টি হবে। সমাজের বৃত্তবানেরা যদি অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ান, তাহলে সমাজ পরিবর্তন হতে সময় লাগবে না এমন মন্তব্য করে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার কথা তুলে ধরেন।






















