ঈশ্বরদীতে প্রতিপক্ষের লাঠির আঘাতে বৃদ্ধার মৃত্যু
- আপডেট : ১২:৪০:০৭ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
- / ৪০২ বার দেখা হয়েছে
ঈশ্বরদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লাঠির আঘাতে আয়েশা বেগম(৬০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
শুক্রবার (১০ অক্টোবর) দিবাগত রাত নয়টার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের খড়েরদাইড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আয়েশা বেগম খড়েরদাইড় গ্রামের মৃত আতর আলীর স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহতের ছেলে সালামের সাথে ওই এলাকার বারেক ও সুমনের বাগবিতণ্ডা চলছিল। আয়েশা বেগম বাগবিতণ্ডা থামাতে গিয়ে একপর্যায়ে প্রতিপক্ষের হাতে থাকা লাঠির আঘাতে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে মাটিতে লুটে পড়েন। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত তাকে ঘোষণা করেন।
এই বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ আসম আব্দুন নুর নিশ্চিত করে জানান, এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। তবে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন। মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
























