০৯:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র ইরানের সাথে সমঝোতা করতে প্রস্তুত নয়: ডোনাল্ড ট্রাম্প

বিবিসি বাংলা
  • আপডেট : ০২:০৭:২৭ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
  • / ১১৬ বার দেখা হয়েছে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধ শেষ করার জন্য ইরান আমেরিকার সাথে একটি সমঝোতায় আসতে চায়।

মার্কিন গণমাধ্যম এনবিসির সাথে এক টেলিফোন সাক্ষাৎকারে মি. ট্রাম্প বলেছেন, ইরান সমঝোতায় আসতে চাইলেও তিনি এতে আগ্রহী নন, কারণ যুদ্ধ অবসানের জন্য যেসব শর্তাদি দেখা যাচ্ছে তাকে ‘পর্যাপ্ত’ মনে করেন না তিনি।

তবে, শর্তসমূহ কী বা তার বিস্তারিত সম্পর্কে কিছু জানাতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি।

মি. ট্রাম্প বলেছেন, সম্ভাব্য সমঝোতায় অবশ্যই ইরানের পক্ষ থেকে পারমাণবিক কর্মসূচি পরিত্যাগের প্রতিশ্রুতি থাকতে হবে।

ওই একই সাক্ষাৎকারে মি. ট্রাম্প বলেছেন, হরমুজ প্রনালী রক্ষায় যুক্তরাষ্ট্রকে সাহায্য করতে প্রতিশ্রুতি দিয়েছে মিত্র দেশগুলো।

যদিও সেসব মিত্র দেশ কারা তার বিস্তারিত বলেননি তিনি।

তিনি আরো বলেছেন, যুক্তরাষ্ট্র খারগ দ্বীপটি পুরোপুরি ধ্বংস করেছে।

তবে, তিনি বলেছেন, “মজা করার জন্য আমরা (যুক্তরাষ্ট্র) এ দ্বীপে আরো কয়েকবার হামলা চালাতে পারি।”

Tag :

Please Share This Post in Your Social Media

যুক্তরাষ্ট্র ইরানের সাথে সমঝোতা করতে প্রস্তুত নয়: ডোনাল্ড ট্রাম্প

আপডেট : ০২:০৭:২৭ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬