০২:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দিয়াড় বাঘ‌ইলে বাসের ধাক্কায় যুবক নিহত

Reporter Name
  • আপডেট : ০১:৫৯:০০ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • / ১৭৯ বার দেখা হয়েছে

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের মিনিবাসের ধাক্কায় যুবক নিহত হয়েছেন।

আজ সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে দিয়াড় বাঘইল ক্লাবমোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম সম্রাট হোসেন (২৯)। তিনি পাকশী ইউনিয়নের রূপপুর মোড় এলাকার রকিবুল ইসলামের ছেলে।
স্থানীয় বাসিন্দারা জানান, সম্রাট রূপপুর মোড় থেকে মোটরসাইকেলে করে নতুনহাট মোড়ে যাওয়ার পথে রুশ নাগরিকদের বহনকারী মিনিবাস (ঢাকা মেট্রো-ঝ-১২-০২২১) ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার ওপর পড়ে গেলে বাসটির চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সম্রাটের চাচা মুকুল হোসেন বলেন, ‘সম্রাট প্রতিদিনের মতো কাজের উদ্দেশ্যে বের হয়েছিল। তার অকাল মৃত্যুতে আমরা বাকরুদ্ধ হয়ে পড়েছি।’
পাকশী হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) কল্লোল কুমার বলেন, খবর পেয়ে পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করেছে। মিনিবাসটি জব্দ করা হয়েছে। বাসের চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag :

Please Share This Post in Your Social Media

দিয়াড় বাঘ‌ইলে বাসের ধাক্কায় যুবক নিহত

আপডেট : ০১:৫৯:০০ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫