০৬:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ডাকাতির ভিডিও ভাইরাল , পুলিশের মামলা

সিরাজগঞ্জ প্রতিনিধি
  • আপডেট : ১০:২৬:৩০ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
  • / ১৬৬ বার দেখা হয়েছে

মহাসড়কে প্রাইভেটকার থামিয়ে ডাকাতির ঘটনার ভিডিও ভাইরালের পর পুলিশ বাদী হয়ে মামলা করেছে।

তবে এখন পর্যন্ত ডাকাতির ঘটনায় কোনো ভুক্তভোগীর সন্ধান পায়নি পুলিশ। ভুক্তভোগীরাও পুলিশের সঙ্গে যোগাযোগ করেননি। এমনকি ছড়িয়ে পড়া ভিডিওটি কোন জায়গার ছিলো, সেটি নিয়েও দোটানায় ছিল যমুনা সেতুর দুই পাড়ের পুলিশ ।

অবশেষে রোববার (৫ অক্টোবর) দুপুরে যমুনা সেতু পশ্চিম থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রমজান আলী বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছেন।

যমুনা সেতু পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসাদুজ্জামান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, এখন পর্যন্ত আমাদের কাছে অভিযোগ নিয়ে কেউ আসেননি। অভিযোগকারী না থাকায় পুলিশের পক্ষ থেকেই মামলা করা হয়েছে।

ডাকাতির ঘটনাটি যমুনা সেতু পশ্চিম মহাসড়কেই ঘটেছে, এই ব্যাপারে আপনারা নিশ্চিত কিনা? এমন প্রশ্নের জবাবে পুলিশের এই কর্মকর্তা বলেন, মামলা যেহেতু নিয়েছি, এখন তো অস্বীকার করতে পারবনা।

এর আগে গত শুক্রবার (৩ অক্টোবর) রাতে মহাসড়কের কোনো এক স্থানে একদল দেশীয় অস্ত্রধারী ডাকাত চলন্ত প্রাইভেটকার থামিয়ে লুটপাট চালাচ্ছে এমন একটি ভিডিও ভাইরাল হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঝাঐল ওভারব্রিজের পশ্চিম পাশেই ডাকাতির ঘটনাটি ঘটে। কারণ মামলাতেও ওই স্থান উল্লেখ করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

ডাকাতির ভিডিও ভাইরাল , পুলিশের মামলা

আপডেট : ১০:২৬:৩০ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫