০৯:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই জাতীয় সনদ ইস্যুতে সংসদ থেকে ওয়াক আউট বিরোধী দলের

বিবিসি বাংলা
  • আপডেট : ১২:৫৭:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • / ৯৮ বার দেখা হয়েছে

জুলাই জাতীয় সনদ ইস্যুতে সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করেছেন জামায়াতে ইসলামীসহ বিরোধী দলীয় সংসদ সদস্যরা।

পরে এক সংবাদ সম্মেলনে জামায়াত আমির শফিকুর রহমান জানান, ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ বাস্তবায়নের জন্য তার আনা নোটিশের উপর দুই ঘণ্টা আলোচনার পরেও জাতীয় সংসদের স্পিকারের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত না আসায় ওয়াকআউট করেছেন তারা।

“স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাহউদ্দিন আহমেদ বক্তব্যে অনেক কথাই বলেছেন। তিনি প্রস্তাব দিয়েছিলেন যে ওনারা জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবেন। এটা হবে একটা বিশেষ কমিটির মাধ্যমে,” বলেন মি. রহমান।

কিন্তু সরকার সংবিধান সংশোধন সংক্রান্ত যে কমিটি করেছে, জামায়াতে ইসলামী সেটি মেনে নেয়নি বলে জানান বিরোধী দলের প্রধান শফিকুর রহমান।

“আমি বলেছিলাম এটা হতে হবে সংবিধান সংস্কার কমিটি। আমি কথা বলতে চাইলে স্পিকার বললেন আপনার কথা থাকলে কাল জানবো। আইনমন্ত্রী সঠিক তথ্য দেননি এটা প্রথমে বলেছি আমি,” বলেন মি. রহমান।

“আমরা খুবই আশাহত হলাম যে, জাতির দেওয়া এই ম্যান্ডেটটাকে বেমালুম অগ্রাহ্য করা হলো, অপমান করা হলো। গণভোটকে, জাতির দেওয়া সেই চূড়ান্ত রায়কে আমরা অমান্য এবং অগ্রাহ্য করতে পারি না। এইজন্য তার প্রতিবাদে আমরা ওয়াক আউট করছি,” বলেন মি. রহমান।

Tag :

Please Share This Post in Your Social Media

জুলাই জাতীয় সনদ ইস্যুতে সংসদ থেকে ওয়াক আউট বিরোধী দলের

আপডেট : ১২:৫৭:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬