০৮:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মহান মে দিবসে ঈশ্বরদীতে শ্রমিক সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি

Reporter Name
  • আপডেট : ০২:৫৮:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
  • / ১২৫ বার দেখা হয়েছে

মহান মে দিবস উপলক্ষে পাবনার ঈশ্বরদীতে শ্রমিক সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করেছে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন ঈশ্বরদী উপজেলা শাখা।

শুক্রবার (১ মে) সকাল ১০ টায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য উল্লেখ করে ন্যায্য দাবি জানানো হয়।

র‍্যালিটি শহরের রেলগেট প্রদক্ষিণ করে আলহাজ্ব মোড়ে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শ্রমজীবী মানুষ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।

বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি খান আমিনুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে র‍্যালীতে অংশগ্রহণ করে শ্রমিক সমাবেশে বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের পাবনা জেলা প্রধান উপদেষ্টা ও পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেডারেশনের ঈশ্বরদী উপজেলা শাখার প্রধান উপদেষ্টা ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ড. নুরুজ্জামান প্রামানিক।

শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি খান মো. আমিনুর রহমান সহ সমাবেশে বিভিন্ন ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দ ও সহস্রাধিক শ্রমিক অংশগ্রহণ করে।

Tag :

Please Share This Post in Your Social Media

মহান মে দিবসে ঈশ্বরদীতে শ্রমিক সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি

আপডেট : ০২:৫৮:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬