০৮:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাশিয়ার বিজয় দিবস উপলক্ষে রূপপুর গ্রীন সিটিতে (Immortal Regiment) ‘অমর রেজিমেন্ট’ বার্ষিক শোভাযাত্রা অনুষ্ঠিত

অন্যদেশ ডেস্ক
  • আপডেট : ০৪:০৬:১১ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
  • / ১০৭ বার দেখা হয়েছে

পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের আবাসিক গ্রীন সিটিতে অমর রেজিমেন্ট (Immortal Regiment) রাশিয়ার বিজয় দিবস উপলক্ষে আয়োজিত একটি বিশাল বার্ষিক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (৯ মে) সকালে গ্রীন সিটির অভ্যন্তরে দিবসটি উদযাপন করা হয়।

শোভাযাত্রায় রূপপুর প্রকল্পের ২৫০ জনেরও বেশি কর্মকর্তা-কর্মচারী এবং তাদের সন্তানরা অংশ নেন।

অংশগ্রহণকারীরা দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণকারী তাদের পূর্বপুরুষদের (সেনা, শ্রমিক) ছবি বহন করে। এটি নাৎসিবাদের বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়নের বিজয়ের স্মরণে আয়োজিত একটি আবেগপূর্ণ এবং বর্তমানে রাষ্ট্রীয় প্রচারণার একটি বড় উপাদান।

আয়োজনে অংশগ্রহণকারীরা জানান, এই কর্মসূচির উদ্দেশ্য হলো শহীদ ও যুদ্ধাহতদের স্মরণ করা, ইতিহাস ও ত্যাগের প্রতি সম্মান জানানো, শান্তি ও মানবতার বার্তা ছড়িয়ে দেওয়া। শোভাযাত্রাকে ঘিরে পুরো গ্রিন সিটি এলাকায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

বিশাল শোভাযাত্রা (Immortal Regiment) স্বরণে সন্ধ্যা ৭টায় গ্রীন সিটি স্টেডিয়ামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

রাশিয়ার বিজয় দিবস উপলক্ষে রূপপুর গ্রীন সিটিতে (Immortal Regiment) ‘অমর রেজিমেন্ট’ বার্ষিক শোভাযাত্রা অনুষ্ঠিত

আপডেট : ০৪:০৬:১১ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬