১১:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আটঘরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ট্রমা সেন্টার উদ্বোধন

অন্যদেশ ডেস্ক
  • আপডেট : ০২:০৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
  • / ৭৫ বার দেখা হয়েছে

পাবনার আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রশিক্ষণমূলক ট্রমা সেন্টারের উদ্বোধন করেছেন পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে এ ট্রমা সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন কার্যক্রম শুরু হয়। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, “দুর্ঘটনায় আহত রোগীদের দ্রুত ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে ট্রমা সেন্টারের বিকল্প নেই। এই প্রশিক্ষণমূলক ট্রমা সেন্টার চিকিৎসকদের দক্ষতা বাড়াবে এবং রোগীদের উন্নত সেবা পেতে সহায়তা করবে।” তিনি আরও বলেন, “সরকার স্বাস্থ্যসেবার মান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে, তারই ধারাবাহিকতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনার সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ এবং আটঘরিয়া উপজেলা সাবেক চেয়ারম্যান মাওলানা জহুরুল ইসলাম খান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুপ্রভা রাণী। এছাড়াও উপস্থিত ছিলেন আটঘরিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা নকিবুল্লাহ, সাবেক উপজেলা আমির হাফেজ আমিরুল ইসলাম, আটঘরিয়া পৌর মেয়র প্রার্থী মো. সাইদুল ইসলাম মোল্লা প্রমুখ।

অনুষ্ঠান শেষে অতিথিরা ট্রমা সেন্টারের বিভিন্ন দিক পরিদর্শন করেন এবং এমন কার্যক্রমের সফলতা কামনা করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

আটঘরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ট্রমা সেন্টার উদ্বোধন

আপডেট : ০২:০৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬