০২:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কামারখন্দে কৃষকদের মাঝে শাকসবজির বীজ ও সার বিতরণ
সিরাজগঞ্জ প্রতিনিধি
- আপডেট : ১১:৩৪:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
- / ১৪২ বার দেখা হয়েছে
কামারখন্দে কৃষকদের মাঝে শাকসবজির বীজ ও সার বিতরণ
সিরাজগঞ্জের কামারখন্দে আগাম শীতকালীন শাকসবজির আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষকদের সঙ্গে আলোচনা শেষে ৩৩০ জন কৃষকের হাতে বীজ ও সার তুলে দেওয়া হয়। এর মধ্যে বসতবাড়িতে শাকসবজি চাষের জন্য ১২০ জন এবং মাঠে শাকসবজি আবাদে ২১০ জন কৃষককে সহায়তা দেওয়া হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা রতন চন্দ্র বর্মন বলেন, ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এ সহায়তা দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপাশা হোসাইনসহ অন্যরা উপস্থিত ছিলেন।


























