০৫:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দীর্ঘদিন পর রাষ্ট্রপতির সাথে ঈদের নামাজ পড়বেন পুরুষ প্রধানমন্ত্রী: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বিবিসি বাংলা
  • আপডেট : ০৪:৫৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • / ২৩৩ বার দেখা হয়েছে

জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে দীর্ঘদিন পর রাষ্ট্রপতির সাথে ঈদের নামাজে একজন পুরুষ প্রধানমন্ত্রী নামাজ পড়বেন।
বৃহস্পতিবার জাতীয় ঈদগাহ ময়দানের সার্বিক প্রস্তুতি পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।
নারী পুরুষ মিলিয়ে প্রায় ৪০ হাজার মানুষ একসাথে জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ পড়তে পারবেন বলেও জানান তিনি।
মি. আলম বলেন, সকাল সাড়ে আটটায় ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির সাথে যারা ঈদের নামাজে অংশ নিতে চান তাদেরকে নির্দিষ্ট সময়ে ঈদগাহ ময়দানে আসার আহ্বান জানান প্রতিমন্ত্রী।
তিনি জানান, আবহাওয়ার সার্বিক পরিস্থিতি বিবেচনায় সব ধরণের প্রস্ততি রাখা হচ্ছে।
এছাড়া দুই একটি দুর্ঘটনা ছাড়া এবারের ঈদযাত্রা সুন্দর ও স্বস্তিদায়ক হয়েছে বলেও দাবি করেন প্রতিমন্ত্রী।

Tag :

Please Share This Post in Your Social Media

দীর্ঘদিন পর রাষ্ট্রপতির সাথে ঈদের নামাজ পড়বেন পুরুষ প্রধানমন্ত্রী: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

আপডেট : ০৪:৫৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬