০৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈশ্বরদীতে পদ্মায় টহলে নৌ পুলিশের ওপর হামলা, গুলিবিদ্ধ ৫

অন্যদেশ ডেস্ক
  • আপডেট : ০১:৫৮:৩২ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • / ১০৯ বার দেখা হয়েছে

ঈশ্বরদীতে পদ্মা নদীতে টহল দেয়ার সময় নৌপুলিশের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এতে নৌ-পুলিশের পাঁচ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন।

মঙ্গলবার দিবাগত রাত বুধবার আনুমানিক ১টার সময় কুষ্টিয়ার হরিপুর এলাকায় এই ঘটনা ঘটে।

হামলায় আহতরা হলেন-ঈশ্বরদীর লক্ষ্মীকুণ্ডা নৌ-ফাঁড়ির পরিদর্শক খন্দকার শফিকুল ইসলাম এবং সদস্য এনামুল হক, শাহিনুর হক, নাজমুল হাসান ও মানিক মিয়া। তারা সবাই ওই ফাঁড়িতে কর্মরত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিয়মিত টহলের অংশ হিসেবে পুলিশের একটি দল নৌকা নিয়ে নদীতে যায়। দলটি কুষ্টিয়ার হরিপুর এলাকায় পৌঁছালে আগে থেকে লুকিয়ে থাকা একদল সশস্ত্র হামলাকারী তাদের ওপর গুলি ছোড়ে। এ সময় পুলিশও পাল্টা প্রতিরোধ গড়ে তোলে। দুই পক্ষের মধ্যে কিছুক্ষণ গোলাগুলি চলে। এতে ফাঁড়ির ইনচার্জসহ পাঁচ পুলিশ সদস্য আহত হন। পরে তাদের উদ্ধার করে দ্রুত পাবনা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে এনামুল হকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরবর্তীতে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা পাবনা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা যায়।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মো. মশিউর রহমান বলেন, ঘটনার পরপরই এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে বলে উল্লেখ করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

ঈশ্বরদীতে পদ্মায় টহলে নৌ পুলিশের ওপর হামলা, গুলিবিদ্ধ ৫

আপডেট : ০১:৫৮:৩২ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬