০৬:২৩ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈশ্বরদী বাঘা-বানেশ্বর আঞ্চলিক মহাসড়কে মৃত্যুর ফাঁদে মোটরসাইকেল আরোহী নিহত

ঈশ্বরদী সংবাদদাতা
  • আপডেট : ০৫:২৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
  • / ১১৭ বার দেখা হয়েছে

ঈশ্বরদী-বাঘা বানেশ্বর আঞ্চলিক মহাসড়কে লালপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দিব্য কুমার (২২) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত দিব্য সাঁড়া ইউনিয়নের ধাপারী গ্রামের পীযূষ কুণ্ডুর ছেলে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল আরোহী দিব্য কুমার ঈশ্বরদী বাজার হতে নিজ বাড়ি আরামবাড়িয়ায় যাওয়ার পথে সাজদার ডাক্তারের বাড়ির কাছাকাছি পৌঁছালে বিপরীত থেকে আসা বাইসাইকেলের সঙ্গে স্বজোরে থাক্কা লাগলে ঘটনাস্থলেই দিব্যর মৃত্যু হয়। এ সময় আঞ্চলিক মহাসড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

ঈশ্বরদী থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত এসে যানজট মুক্ত করেন। এ ব্যাপারে ঈশ্বরদী ফায়ার স্টেশন ও সিভিল ডিফেন্স সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মীর আমিরুল ইসলাম বাপ্পি বলেন, ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ ওসি আ স ম আব্দুন নুর সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

ঈশ্বরদী বাঘা-বানেশ্বর আঞ্চলিক মহাসড়কে মৃত্যুর ফাঁদে মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ০৫:২৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫