১১:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
অপপ্রচারে গুরুত্ব না দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
বিবিসি বাংলা
- আপডেট : ০৩:১৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
- / ৪৬০ বার দেখা হয়েছে
বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান ফেসবুকে তার ভেরিফায়েড পেজে আজ একটি পোস্টে দাবি করেছেন, জাতি যখন একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রস্তুত, তখন কেউ কেউ দেশে বিভিন্ন ধরনের অপতথ্য ছড়াচ্ছে।
“জামায়াতের জনপ্রিয়তা ও জনসমর্থনে ভীত হয়ে একটি গোষ্ঠী ভোটারদের বিভ্রান্ত করার জন্য এধরনের অপচেষ্টায় লিপ্ত। এসব অপপ্রচারে গুরুত্ব না দেওয়ার জন্য সকলকে আহ্বান জানাচ্ছি,” লিখেছেন তিনি।
আজ ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিন প্রধানকে নীলফামারির সৈয়দপুর এয়ারপোর্ট থেকে আটক করা হয়েছে। নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জানান, বেলাল উদ্দিন প্রধানের ভাষ্যমতে তার কাছে ৫০ লাখের বেশি টাকা ছিল।
গণমাধ্যমে এই খবর আসার কিছু পরে জামায়াত আমির ওই স্ট্যাটাস দিলেন।
Tag :











