আরামবাড়িয়ায় ডিবির অভিযানে মাদক কারবারি আটক
- আপডেট : ১১:৫৭:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
- / ৩৮১ বার দেখা হয়েছে
ঈশ্বরদীর আরামবাড়িয়া বাজারে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) মাদকবিরোধী অভিযানে মাদকসম্রাট বিপুর সহযোগী অনেক মন্ডলকে আটক করা হয়েছে। তার বাবার নাম বাবু মন্ডলকে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে আড়ামবাড়ি কাঠবাজারে অভিযান চালানো হয়। এ সময় তার কাছ থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আটকের সময় অনিকের কাছে ছিল ইয়াবাসম্রাট শিহাবের মোটরসাইকেল, যা দীর্ঘদিন ধরে মাদক পরিবহনে ব্যবহৃত হয়ে আসছিল। শিহাব ও তাদের সহযোগীরা দীর্ঘদিন ধরে আরামবাড়িয়াকে মাদকের স্বর্গরাজ্যে পরিণত করেছে। তাদের বিরুদ্ধে নদীপথ ব্যবহার করে হাজার হাজার পিস ইয়াবা, ফেনসিডিল ও বিদেশি অস্ত্র দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করার অভিযোগ আছে।
এলাকাবাসীর অভিযোগ, তাদের ছত্রচ্ছায়ায় চলতে থাকা এই মাদক ব্যবসার কারণে স্থানীয় তরুণ প্রজন্ম ধ্বংসের পথে যাচ্ছে। আরামবাড়িয়া বাজার, যা একসময় সাধারণ গ্রামীণ বাণিজ্যকেন্দ্র ছিল, বর্তমানে মাদক ব্যবসার আড্ডাখানায় পরিণত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রতিনিয়ত এখান থেকে চালান যাচ্ছে রাজশাহী, পাবনা, নাটোরসহ বিভিন্ন জেলায়। শুধু মাদক নয়, অস্ত্র ব্যবসার সঙ্গেও তাদের গভীর যোগসূত্র রয়েছে।
স্থানীয়রা আরও জানান, বিপু ও শিহাবের বিরুদ্ধে ইতিমধ্যেই একাধিক মামলা ও অভিযোগ রয়েছে। কিন্তু প্রভাবশালী মাদকচক্রের কারণে তারা বরাবরই আইনের ফাঁকফোকরে পার পেয়ে গেছে। তবে সম্প্রতি ডিবির অভিযান এবং অনিকের আটক নতুন করে আশার আলো দেখাচ্ছে।
পাবনা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাশিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন আটক আসামির বিরুদ্ধে ঈশ্বরদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।














