০৪:১২ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আটঘরিয়ায় জামায়াতের কর্মিসমাবেশ

আটঘরিয়া সংবাদদাতা
  • আপডেট : ১২:১৭:০৬ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
  • / ১৬৪ বার দেখা হয়েছে

পাবনার আটঘরিয়া উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর কর্মিসমাবেশ হয়েছে। আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) এই কর্মিসমাবেশ অনুষ্ঠিত হয়।

কর্মিসমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল।

কর্মিসমাবেশে কর্মীদের উদ্দেশে বলেন, ডাকসু, জাকসু ভোটকেন্দ্র যেমন ভোটাররা সারা দিন-রাত পাহারা দিয়ে সৎ ও ইনসাফের পক্ষে রায় বুঝে নিয়েছেন, তেমনিভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনেও ভোটকেন্দ্রের দখলদারিত্ব ও জালিয়াতি দূর করে ভোটকেন্দ্র পাহারা দিয়ে ন্যায় ও ইনসাফের পক্ষে সাহসিকতার সাথে রুখে দাঁড়াতে হবে বলে আহ্বান জানান।
এ ছাড়া কর্মিসমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমির ও আটঘরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা মো. জহুরুল ইসলাম খান, জেলা জামায়াতের মজলিসে সুরার অন্যতম সদস্য মাওলানা গোলাম রব্বানী খান জোবায়ের প্রমুখ।

Tag :

Please Share This Post in Your Social Media

আটঘরিয়ায় জামায়াতের কর্মিসমাবেশ

আপডেট : ১২:১৭:০৬ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫