ঈশ্বরদীতে প্রচার ও মিডিয়াকর্মীদের কর্মশালা ও প্রশিক্ষণ
- আপডেট : ১২:১৭:৫০ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
- / ২২৭ বার দেখা হয়েছে
ঈশ্বরদীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রচার ও মিডিয়া শাখার উদ্যোগে আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) গণমাধ্যমকর্মীদের নিয়ে কর্মশালা ও প্রশিক্ষণের আয়োজন করা হয়।
দৈনিক আমার দেশ পত্রিকার ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি মো. ওহিদুল ইসলামের সঞ্চালনা ও নয়া দিগন্ত পত্রিকার ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি মো. শহিদুল্লাহ খানের সার্বিক সহযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা জেলার শাখার আমির, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাহী সদস্য (আরইউএএ) অধ্যাপক আবু তালেব মন্ডল।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের ঈশ্বরদী উপজেলা শাখার আমির ড. নুরুজ্জামান প্রামাণিক।
কর্মশালায় গণমাধ্যমকর্মীদের প্রশিক্ষণ নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন জামায়াতের পাবনা জেলা শাখার সহকারী সেক্রেটারি এস এম সোহেল।
মানবিক দেশ গঠনে প্রচার ও মিডিয়াকর্মীরা অগ্রণী ভূমিকা পালন করতে পারে—এ কথা উল্লেখ করে অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাইকে নিয়ে এ জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার ও মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে ও বাস্তবায়ন করতে বদ্ধপরিকর জামায়াতে ইসলামী। জামায়াতে ইসলামী মানুষের কাছে নিরাপদ। পরিশেষে প্রচার ও মিডিয়াকর্মীদের সত্য প্রকাশে আপসহীন থেকে দেশের আর্থসামাজিক উন্নয়ন ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে কাজ করার আহ্বান জানান তিনি।



















