১১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনার সাথিয়াতে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে পা ভেঙ্গে দিল দূর্বৃত্তরা

অন্যদেশ ডেস্ক
  • আপডেট : ১০:২৬:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
  • / ২৪৭ বার দেখা হয়েছে

পাবনার সাঁথিয়ায় জুল হক (২৪) নামের এক যুবককে বাড়ির সামনে থেকে তুলে খানমাহমুদপুর মাঠে হাতুড়ি ও জিআই পাইপ দিয়ে পিটিয়ে পা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার রাত সাড়ে ৭টায় উপজেলার স্বরপ গ্রামে। জুলহক উপজেলার স্বরপ গ্রামের আব্দুল রাজ্জাকের ছেলে।

এলাকাবাসী ও থানা সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ৭টায় জুলহক বাড়ি থেকে পাকা রাস্তার ওপর উঠা মাত্রই একটি অজ্ঞাতনামা ইজিবাইকে ৩-৪জন দুর্বৃত্তরা জুলহককে তুলে নেয়। একপর্যায়ে জুলহেকের চোখ বেঁধে খানমাহমুদপুর মাঠে নিয়ে হাতুড়ি ও জিআই পাইপ দিয়ে বেধরক মারপিট করে ডান পা ভেঙে দেয়। এ সময় তার ডাক চিৎকারে লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা জুলহকের কাছে থাকা ৯৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে জীবননাশের হুমকি দিয়ে চলে যায়।

পরে স্থানীয়রা আহত জুলহককে সাঁথিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে আহত জুলহকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এঘটনায় এলাকায় উত্তোজনা বিরাজ করছে।

এ ব্যাপারে জুলহেককের ভাই বাদি হয়ে ৬ জনের নাম উল্লেখসহ ৪-৫জন অজ্ঞাত নামা ব্যক্তিকে আসামি করে সাঁথিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন। সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগ হাতে পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা তুলে ধরেন।

Tag :

Please Share This Post in Your Social Media

পাবনার সাথিয়াতে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে পা ভেঙ্গে দিল দূর্বৃত্তরা

আপডেট : ১০:২৬:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬