১০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নিজের নির্বাচনি পোস্টার সরালেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান
অন্যদেশ ডেস্ক
- আপডেট : ০৯:৩১:৩২ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
- / ৫৫৬ বার দেখা হয়েছে
নির্বাচনের দুইদিন পর ঢাকা-১৫ নিজের আসনে নির্বাচনি পোস্টার সরানো শুরু করেছেন নব নির্বাচিত এমপি এবং জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার সন্ধ্যায় মিরপুর-কাফরুল এলাকার টানানো নির্বাচনি ব্যানার, পোস্টার ও ফেস্টুন নিজ হাতে সরানো শুরু করেন তিনি।
দলীয় সূত্র জানিয়েছে, একটি নিরাপদ, পরিচ্ছন্ন, পরিকল্পিত ও আধুনিক এলাকা গড়ে তোলার অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে তিনি এই কাজে অংশ গ্রহণ করেন।
Tag :











