রুরাল এগ্রো ফাউন্ডেশনের সদস্যদের মধ্যে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
- আপডেট : ০২:১০:৪৭ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
- / ৬৪৬ বার দেখা হয়েছে
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীনে পার্টনার প্রকল্পের আওতায় কৃষক/কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ২ জানুয়ারি দিন ব্যাপী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর লালপুর নাটোরের উদ্দ্যগে পার্টনার প্রকল্পের আওতায় বিভিন্ন শ্রেণীর কৃষক কৃষানীর মধ্যে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেন।
প্রশিক্ষণ কর্মসূচির অংশীদার হিসাবে রুলার এগ্রো ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক মোঃ সারোয়ার হোসেন ও রুরাল এগ্রো ফাউন্ডেশনের সদস্যরা প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন।
দিনব্যাপী এ কর্মশালায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ির বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর লালপুর নাটোর প্রকল্পের মাধ্যমে আয়োজিত কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন লালপুর, নাটোর উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়। তিনি প্রশিক্ষক হিসাবে কৃষান/কৃষানীদের বলেন, কৃষিখাতকে আধুনিকায়ন করতে কৃষিতে অবশ্যই আধুনিক যন্ত্রপাতির ব্যবহার সুনিশ্চিত করার পাশাপাশি কৃষির উপর বিভিন্ন প্রশিক্ষণ গ্রহন নিশ্চিত করতে হবে।
এছাড়াও দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন লালপুর কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মেহেদী জাহান।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর লালপুর নাটোরের পার্টনার প্রকল্পে অংশ গ্রহনকারী সমাজ কল্যান মন্ত্রণালয়ের নিবন্ধিত সংস্থা রুরাল এগ্রো ফাউন্ডেশন, কুজিপুকুর, লালপুর, নাটোরের সদস্যরা প্রশিক্ষণ কর্মশালায় অংশ করে প্রশিক্ষণ নেন।
দিনব্যাপী এ কর্মশালায় প্রশিক্ষণ নিতে এসে রুরাল এগ্রো ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সারোয়ার হোসেন বলেন, বাংলাদেশ কে কৃষিতে স্বনির্ভরতা অর্জন করতে হলে কৃষকদের আধুনিক কৃষির উপর প্রশিক্ষিত করতে হবে। আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহার নিশ্চিত করতে হবে।
রুরাল এগ্রো ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক দিনব্যাপী এ কর্মশালায় আরও বলেন, সুযোগ ও সহযোগিতা পেলে কৃষক/কৃষাণীদের কৃষি প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি তাদের সন্তানদের জন্য কৃষি স্কুল গড়ে তোলার কথা ব্যক্ত করেন।















