১০:২১ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঈশ্বরদীতে মহিষ পালনে খামারি প্রশিক্ষণের উদ্বোধন
ঈশ্বরদী সংবাদদাতা
- আপডেট : ১১:০৭:২৮ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
- / ৪৭০ বার দেখা হয়েছে
ঈশ্বরদীতে মহিষ পালনে পুষ্টি, প্রজনন ও স্বাস্থ্য ব্যবস্থাপনাবিষয়ক প্রযুক্তির ব্যবহার শীর্ষক খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা কৃষি প্রশিক্ষণ মিলনায়তনে তিন দিনব্যাপী এই প্রশিক্ষণ উদ্বোধন করা হয়। এতে ৫০ জন মহিষ পালন খামারি প্রশিক্ষণ নেন।

এই খামারি প্রশিক্ষণ শীর্ষক কর্মশালায় উপস্থিত ছিলেন মহিষ গবেষণা ও উন্নয়ন প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক রাশেদুল আলম, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট, সাভার, ঢাকা, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। এ ছাড়া উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুনসহ অনেকেই। তিন দিন ব্যাপী এ প্রশিক্ষণের মাধ্যমে লাভজনক পদ্ধতিতে মহিষ পালন, মহিষের জাত শনাক্তকরণসহ বিভিন্ন বিষয়ে ধারণা লাভের সুযোগ পাবেন উপজেলার মহিষ খামারিরা।
Tag :















