সলিমপুরে ২ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী সাইদ হাসানের বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও গণসংযোগ।
- আপডেট : ১১:০৩:২৭ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
- / ৯৮ বার দেখা হয়েছে
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সলিমপুর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী, বিশিষ্ট সমাজসেবক ও মানবাধিকার কর্মী মোঃ সাইদ হাসান ব্যাপক গণসংযোগ ও মোটরসাইকেল শোভাযাত্রা কর্মসূচি পালন করেছেন।
আজ ৬ নভেম্বর শুক্রবার ওয়ার্ডের সর্বস্তরের সাধারণ জনগণকে সাথে নিয়ে তিনি এ বর্ণাঢ্য গণসংযোগ কার্যক্রম পরিচালনা করেন। শতাধিক মোটরসাইকেল নিয়ে আয়োজিত এই শোভাযাত্রাটি ওয়ার্ডের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন মোড়ে মোড়ে গিয়ে শেষ হয়।
গণসংযোগকালে মোঃ সাইদ হাসান স্থানীয় প্রবীণ, যুবক ও সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আগামী নির্বাচনে বিজয়ের প্রত্যাশায় সকলের কাছে দোয়া ও ভোটের সমর্থন চান।

এ সময় তিনি বলেন, “আমি নির্বাচিত হলে ২ নম্বর ওয়ার্ডকে একটি আধুনিক, বৈষম্যহীন ও মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলব। সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং এলাকার উন্নয়নই আমার মূল লক্ষ্য।”

গণসংযোগে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুব সমাজের প্রতিনিধি এবং সাধারণ ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। সাধারণ ভোটারদের সাথে প্রার্থীর সৌহার্দ্যপূর্ণ কুশল বিনিময় এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করেছে।









