০৩:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজালাল বিমানবন্দর সাত ঘণ্টা পর চালু, ‘নাশকতার’ প্রমাণ খুঁজছে সরকার

বিবিসি বাংলা
  • আপডেট : ০১:০০:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
  • / ৬৫০ বার দেখা হয়েছে

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুন প্রায় সাত ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় রাত নয়টা থেকে ফ্লাইট চলাচলসহ বিমানবন্দরের সব কার্যক্রম আবারও শুরু করার খবর জানিয়েছে কর্তৃপক্ষ।

আগুনের সূত্রপাত কীভাবে তাৎক্ষণিকভাবে সেটি নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস। তবে বিমানবন্দরের ফাঁকা জায়গায় অতিরিক্ত বাতাসের কারণে আগুন বেশি ছড়িয়ে পড়েছে বলে জানান সংস্থাটির মহাপরিচালক মহাপরিচালক ব্রিগেডিয়ার মুহাম্মদ জাহেদ কামাল।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন অবশ্য জানিয়েছেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যেখানে আগুন লেগেছে তার পুরোটাই আমদানি কার্গো, রপ্তানি কার্গো পুরোপুরি নিরাপদ রয়েছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতি নিরূপণে পাঁচ সদস্যের কমিটি গঠনের কথা জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।
এদিকে দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিক আগুনের ঘটনায় নাশকতার প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়ার বার্তা দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।
শনিবার সন্ধ্যায় এক বিবৃতিতে জানানো হয়, “নিরাপত্তা সংস্থাগুলো প্রতিটি ঘটনা গভীরভাবে তদন্ত করছে এবং মানুষের জীবন ও সম্পদ সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে।”

আগুনের এই ঘটনায় বিপাকে পড়েন আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইটের সাধারণ যাত্রীরা। বিমান চলাচল বন্ধ থাকায় ঘণ্টার পর ঘণ্টা বিমানবন্দরেই অপেক্ষা করতে বাধ্য হন তারা।

Tag :

Please Share This Post in Your Social Media

শাহজালাল বিমানবন্দর সাত ঘণ্টা পর চালু, ‘নাশকতার’ প্রমাণ খুঁজছে সরকার

আপডেট : ০১:০০:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫