১২:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ঘাঁটিসংক্রান্ত গোয়েন্দা তথ্য ইরানকে দিচ্ছে রাশিয়া, দাবি জেলেনস্কির

বিবিসি বাংলা
  • আপডেট : ১১:৫১:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
  • / ২১২ বার দেখা হয়েছে

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রাশিয়া উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সামরিক ঘাঁটিতে এবং দিয়েগো গার্সিয়ায় অবস্থিত মার্কিন-ব্রিটিশ যৌথ ঘাঁটিতে হামলার জন্য ইরানকে সহায়তা করছে।

দিয়েগো গার্সিয়া চাগোস দ্বীপপুঞ্জের অংশ—যা আনুষ্ঠানিকভাবে ব্রিটিশ ভারত মহাসাগরীয় অঞ্চল নামে পরিচিত।

সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জেলেনস্কি তার ফোন থেকে একটি গোয়েন্দা প্রতিবেদন পড়ে শোনান। তিনি দাবি করেন, রুশ স্যাটেলাইটগুলো মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটি, দিয়েগো গার্সিয়া ঘাঁটি এবং উপসাগরজুড়ে তেলের কূপগুলোর ওপর নজরদারি চালাচ্ছে।

জেলেনস্কি ইঙ্গিত দেন, এই গোয়েন্দা তথ্য ইরানের কাছে পৌঁছে দেওয়া হয়েছে যাতে দেশটির হামলায় সহায়তা করা যায়।

ইউক্রেনে চলমান যুদ্ধ নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, ইরানে যুদ্ধের কারণে সৃষ্টি হওয়া বৈশ্বিক জ্বালানি সংকট যাতে ইউক্রেনের রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ের সক্ষমতাকে প্রভাবিত না করে, তা নিশ্চিত করতে তিনি কাজ করছেন।

বিবিসির এক প্রশ্নের উত্তরে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ইউক্রেনীয় সেনাবাহিনীর হাতে এখনো পর্যাপ্ত জ্বালানি রয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ঘাঁটিসংক্রান্ত গোয়েন্দা তথ্য ইরানকে দিচ্ছে রাশিয়া, দাবি জেলেনস্কির

আপডেট : ১১:৫১:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬